Skip to main content

Posts

Showing posts from December, 2023
একটি উদ্যান আল্লাহকে ভয় পাওয়ার জন্য; আরেকটি প্রবৃত্তির চাহিদা পরিত্যাগ করার জন্য মানুষের অন্তরজুড়ে আজ দীর্ঘ আশার একচ্ছত্র রাজত্ব। তুচ্ছ এই দুনিয়াকে ঘিরে তাদের স্বপ্ন ও প্রত্যাশার যেন কোনো শেষ নেই। ফলে নির্দ্বিধায় তারা লিপ্ত হচ্ছে হারাম কর্মকাণ্ডে। ইবাদতে তারা চরম উদাসীনতা প্রকাশ করছে। ‘একদিন ভালো হয়ে যাব'—এই অজুহাতে তারা তাওবা থেকে মুখ ফিরিয়ে রেখেছে। ক্ষণিকের এই সুখ ও শান্তির পেছনে তারা উন্মাদের মতো ছুটে চলছে। সামনে চিরস্থায়ী জীবনের যে বিভীষিকাময় শাস্তি অপেক্ষা করছে, সেদিকে তাদের কোনো খেয়াল নেই। ভয়হীন নির্বিকার জীবনযাপনে তারা অভ্যস্ত হয়ে উঠেছে। হাসি ও আনন্দই তাদের ধ্যানজ্ঞান—যেন তারা অনন্তকাল ধরে এই দুনিয়াতে বসবাস করবে। তারা ভুলে বসেছে মহান সালাফের জীবনেতিহাস—যারা মৃত্যু, কবর ও জাহান্নামের ভয়ে সর্বদা অস্থির থাকতেন। তাদের সামনে যখন মৃত্যু ও আখিরাত নিয়ে আলোচনা হতো, তাদের অন্তর নরম হয়ে যেত; মন থেকে অবহেলা ও গাফিলতির চাদর সরে যেত—জেগে উঠত আমলের অদম্য স্পৃহা। ইবনুল মুবারক-এর কথাই ধরুন। তার সামনে যখন 'কিতাবুজ জুহদ' তথা দুনিয়াবিমুখতা নিয়ে আলোচনা করা হতো, তিনি সদ...

আল্লাহর ভালোবাসা পাওয়ার ৮ আমল

  আল্লাহর ভালোবাসা পাওয়ার ৮ আমল আবু আবদুল্লাহ আহমদ প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:২৬ https://www.ajkerpatrika.com/286694 ছবি: সংগৃহীত আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারা বান্দার জীবনের সবচেয়ে বড় পাওয়া। খুশির ব্যাপার হলো, কী কী আমল করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে—পবিত্র কোরআনে তিনি নিজেই তা বলে দিয়েছেন। এখানে তেমনই কয়েকটি আমলের কথা লিখেছেন মুফতি  আবু আবদুল্লাহ আহমদ । ইহসান:  শরিয়তের পরিভাষায় ইহসানের দুটি অর্থ আছে। এক. যথাযথভাবে আল্লাহর ইবাদত করা এবং দুই. অন্যের প্রতি অনুগ্রহ করা। প্রথম অর্থ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, ‘ইহসান হলো, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাঁকে দেখতে পাচ্ছ, তা সম্ভব না হলে এমন অনুভূতি নিয়ে ইবাদত করবে যেন তিনি তোমাকে দেখছেন।’ (বুখারি ও মুসলিম) দ্বিতীয় অর্থে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘অনুগ্রহ করো, যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন।’ (সুরা কাসাস: ৭৭) উল্লিখিত উভয় অর্থে ইহসান অবলম্বনকারীদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। এরশাদ হয়েছে, ‘নিশ্চয় আল্লাহ ইহসান অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ১৯৫, সুরা আলে ইমরান: ১৩৪ ও ১৪৮ এবং সুরা মা...