রমাদান সিরিজ পর্বঃ ০২ ।আলহামদুলিল্লাহ! মাহে রজব! . আবু বকর আল-বাল্কি (রহঃ) খুব চমৎকার একটি উক্তি করেছেন। তিনি বলেন, "রজব হলো বীজ বপনের মাস, শাবান হলো সেচের মাস আর রমাদ্বান হলো ফসল কর্তনের মাস। তিনি আরো বলেন, রজব মাস হলো বাতাস বওয়ার মাস, শাবান হলো সেই বাতাসে মেঘের ঘনঘটার মাস আর রমাদ্বান হলো বৃষ্টি নামার মাস।" (লাতাইফ-আল-মা’রিফ, পৃষ্ঠাঃ ২১৮, আল-মাক্তাবতুল ইসলাম সংস্করণ।) যদি কেউ রজবে বীজ না বপন না করে তাহলে কোথায় সে পানি সেচ দিবে আর কীভাবেই বা তার ফসল পাকবে? . اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْ رَجَبَ وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَان . (হে আল্লাহ! রজব ও শাবানে আমাদের বরকত দিন এবং রমাদান পর্যন্ত আমাদের পৌঁছে দিন)